সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাটার ১৯৯৯ টাকার জুতায় ২২৯৯ টাকার স্টিকার, লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বাংলাদেশের জুতার জগতে সুপরিচিত ব্র্যান্ড ‘বাটা’। সেই বাটার শোরুমে চলছে অভিনব প্রতারণা। ১৯৯৯ টাকার জুতার স্টিকারের উপর আবার ২২৯৯ টাকার নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে প্রতারণা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম নগরের অভিজাত স্যানমার শপিং মলের বাটা শোরুমকে অভিনব এই প্রতারণা দাযে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সোমবার মার্কেটে চালানো অভিযানে এ প্রতারণা ধরা পড়ে। একই অভিযানে স্যানমার শপিং মলের ‘গিগল’ নামে আরেকটি কাপড়ের দোকানকে ২ হাজার টাকার একটি পোশাক ৬ হাজার টাকায় বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ সমকালকে বলেন, ‘স্যানমার শপিং মলের বাটা শো-রুম ও অন্যান্য দোকানে ক্রেতার সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। কেনা দামের চেয়ে বহু গুণ বেশি দামে পণ্য বিক্রি করার কারণে তাদের জরিমানাও করা হয়েছে। সেই সঙ্গে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। আমাদের অভিযান চলবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাটার ১৯৯৯ টাকার জুতায় ২২৯৯ টাকার স্টিকার, লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২