সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

উত্তপ্ত নিউমার্কেট, অ্যাকশনে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক,: রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। আজ সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা না গেলেও বেলা পৌনে একটার দিকে তারা সড়কে অবস্থান নেয়।

পুলিশ বাহিনীর সদস্যরা জলকামান নিয়ে নীলক্ষেত মোড় এলাকা থেকে নিউমার্কেটের দিকে আসে। এসময় রাস্তা থেকে সবাইকে সরিয়ে দিতে দেখা যায়। এদিকে পুলিশ বাহিনী সড়কে আসতে থাকায় ব্যবসায়ীরা আনন্দে উচ্ছ্বসিত হয়।

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। এর মধ্যে তিন শিক্ষার্থীর গায়ে, বুকে ও মাথায় গুলি লেগেছে। অন্য দিকে শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওই ঘটনার জের ধরে আবারও সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে পুলিশ।

ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সকালে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তপ্ত নিউমার্কেট, অ্যাকশনে পুলিশ

আপডেট সময় : ০৮:২৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২