সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

এখন যিনি চেয়ারম্যান তিনি বৈধ চেয়ারম্যান নন : বিদিশা এরশাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, এখন আমি নারায়ণগঞ্জের প্রতিটি দোকানদারকে চিনি। এখন আমার কাছে নারায়ণগঞ্জকে মনে হয় আমার বাড়ি। আপনারা মনে করবেন না আমি রাজনৈতিক ফায়দার জন্য এ কথা বলছি। নারায়ণগঞ্জে জাতীয় পার্টি মানে ওসমান পরিবার।

তিনি বলেন, আমি আজকে ছোট পরিসরে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। আমার পার্টির পক্ষ থেকে নেতারা এখানে এসেছেন। নারায়ণগঞ্জোর সাতটি থানাতেই গরীব ও দুস্থদের মাঝে আমাদের এই ইফতার সামগ্রী বিতরণ চলবে।

সোমবার শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় মেলা ফুড জোন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে ইফতার মাহফিলে বিদিশা এরশাদ এ কথা বলেন।

তিনি বলেন, আমদের একজন নেতা বললেন, ম্যাডামের হাতকে শক্তিশালী করুন। আমি আপনাদের কাছে শুধু দোয়া চাই, অন্যকিছু চাই না। আপনারা শুধু দোয়া করবেন মানবসেবায় আমার জীবন যেন আমি দিয়ে দিতে পারি। আমরা করোনার সময় ঢাকায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি।

নারায়ণগঞ্জেও আমরা রাতের বেলায় আসতাম এবং বিভিন্ন স্পটে ত্রাণ সামগ্রী দিয়েছি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে আমাদের মাঝে দ্বিধা রয়েছে। সেখানে কে বৈধ চেয়ারম্যান তা নিশ্চিত করতে হবে। এখন যিনি চেয়ারম্যান তিনি বৈধ চেয়ারম্যান নন। হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ অবস্থায় তাকে দিয়ে জোর করে সই করিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন।

তার বিরুদ্ধে আদালতে রিটও করা হয়েছে। আমি যখন প্রথম এরিককে বাঁচাতে ছুটে যাই, তখন এই নারায়ণগঞ্জের ভাইয়েরাই ছুটে গিয়েছিলেন। তারা এরিককে মুক্ত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এখন যিনি চেয়ারম্যান তিনি বৈধ চেয়ারম্যান নন : বিদিশা এরশাদ

আপডেট সময় : ০৫:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২