সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বানারীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের সভায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারও বাঁশির হুইসেলে দেশ স্বাধীন হয়নি..এমপি শাহে আলম
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার সকাল ৯টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের শুভ সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন, কোন মেজরের বাঁশির হুইসেলে দেশ স্বাধীনতা লাভ করেনি। ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধারবাহিক নেতৃত্ব দিয়ে জেল-জুলুম হুলিয়া ও নির্মম নির্যাতন সহ্য করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। বাঙালী জাতির মুক্তির জন্য ক্ষণজন্মা এ মহান নেতা তার জীবনের মাত্র ৫৫ বছরের মধ্যে ১৪ বছরের অধিক সময় জেলের অন্ধকার প্রকষ্টে কাটিয়েছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান এবং বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস প্রমুখ। এদিকে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিব নগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের সভায়

আপডেট সময় : ১০:৩৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২