সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি

‘চিকিৎসা সকলের অধিকার, অংশীদারিত্ব. নীতি. অগ্রগতি’ শ্লোগান নিয়ে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভা এবং হাসপাতাল চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল শের-ই -বাংলা

মেডিকেল কলেজের ১ নম্বর গ্যালারীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. জি. এম নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।

হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শের-ই-মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইমরুল কায়েস, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা, মনিরুল হাসান তুর্জ ও আসমা জাহান মুন্নি।
সভায় বক্তারা বলেন, হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা। যা সাধারণ পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে।

বরিশালে এই ধরনের ১৪০ জন নিবন্ধিত রোগী আছে। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েকগুন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা সেবা কেন্দ্র নেয়। এখানে নেই একজন হিমোটোলজিস্ট, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন ও হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট।

সভার আগে এই রোগের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেডিকেল কলেজের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে হিমোটোলজিস্ট প্রদায়ন, ফ্যাক্টর এইট/নাইন ইনজেকশন সরবরাহ এবং হিমোফিলিয়া ফিজিওথেরাপী ইউনিট চালুর দাবি জানানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও সভা

আপডেট সময় : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২