বাবুগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১০৬ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রায় ৫শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরিশাল- ৩( বাবুগঞ্জ- মুলাদী) আসনের সাংসদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।
বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান,
বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মোঃ শফিউল আজম শফিক, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ আতাউর রহমান, জাতীয় ছাত্র সমাজের বাবুগঞ্জ উপজেলা আহবায়ক হাদিসুর রহমান খান প্রমূখ।

























