সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮। শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার দক্ষিণ তিমিরকাঠি অটো স্ট্যান্ড সংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের ভোর রাতে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৮ এর স্পেশালাইজড কোম্পানীর মোহাম্মদ আব্দুল্লাহ নলছিটি থানায় বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ১৯ এর (খ) ধারায় মামলা করেন।

আটকৃতরা হলো, দক্ষিণ ছত্তার ফিরা পুকুরপাড় এলাকার খোকন মীরের ছেলে আব্দুর রহিম-(৩৪) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ৮ নং ওয়ার্ডের ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।

আটককৃতদের নামে বিভিন্ন থানায় আরো কয়েকটি মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, আটককৃতদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দুই

আপডেট সময় : ০৩:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২