ডিমলায় স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় গৃহবধূ সন্ধ্যা (৪৫) হত্যার অভিযোগে স্বামী মানিক ঋষিকে (৫০) গ্রেফতার করেছে ডিমলা থানার পুলিশ।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিমলা থানা পুলিশের একটি দল লালমনিরহাটের হাতীবান্ধার গুড্ডিমারি বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে শ্যামল ঋষি।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। যাহার মামলা নং-১৭। আসামীকে গ্রেফতার করে বিকেলে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী কাকড়ায় মানিক ঋষি (৫৫) তাঁর স্ত্রী সন্ধ্যা ঋষি(৪০)কে পারিবারিক কলহের জের ধরে মেরে ফেলেছে বলে অভিযোগ মৃত্যুর সন্তানদের। ঘটনাস্থল এসে ডিমলা থানা পুলিশ লাশ প্রাথমিক সুরতহাল শেষে নীলফামারী ময়নাতদন্তে পাঠিয়ে দেন। এব্যাপারে পুলিশের পক্ষ থেকে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলেনি।
মৃত্যুর ছোট ছেলে পরিমল ঋষি বলেন, আমরা বাড়িতে থাকলে সে সুযোগ পায় না। বুধবার (১৩ এপ্রিল) আমরা আমাদের নরসুন্দর কুত এর দোকান করি।আমার ছোট বোন সেও প্রাইভেট পড়তে গেছে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার সময় পথচারি ব্যাক্তির মুখে শুনি আমাদের বাড়ীতে বাবা মা ঝগড়া ঝাটি লাগিয়েছে। তরিহরি বাড়ী গিয়ে দেখি বাবা বাড়িতে নেই। মা মা বলে ডাকি মা কথার উত্তর দেয়না। ঘরে ঢুকে দেখি মা বিছানায় শোয়া। মুখে চাদর দ্বারা ঢাকা। ঢাকা সরে দেখি মা আর বেঁচে নেই। বর্তমানে মানিক ঋষি পলাতক।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে ময়নাতদন্তের রিপোট আসলে আসল উদ্দেশ্য উদঘাটন হবে।
এ ব্যাপারে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, অপরাধী যেই হইক অপরাধ করলে তাঁর শাস্তি ইউক এটা আমাদের সকলের কামনা। আশা করি প্রশাসন তা নিবিড় পর্যবেক্ষণ করবেন।


























