সংবাদ শিরোনাম ::
মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাফিজুল ইসলাম (৩০) নামে গোপালপুর মেলকাই হাফিজী নূরানি মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এমর্মান্তিক ঘটনা ঘটে।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে হাফিজুল ইসলাম দুপুরে নীজ জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেয়। এসময় মোটর চালাতে গিয়ে তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে নিহত চাচাত বড়ভাই মোঃ নান্নু খান বলে হাফিজুর জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

























