সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জ উপজেলা বাসিকে বাংলা নববর্ষের প্রানঢালা শুভেচ্ছা জানিয়েছেন পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার হোসেন হাওলাদার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ১৭০ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি – ১৪২৯ বাংলা নববর্ষে বাকেরগঞ্জ উপজেলা বাসির জীবন অনাবিল সুখ ও শান্তিতে ভরে উঠুক এমনটাই কামনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগ, বাকেরগঞ্জ পৌর শাখার সভাপতি কাওসার হোসেন হাওলাদার।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে এক বিবৃতিতে তিনি জানান ‘অত্র উপজেলার সকলকে বাংলা নববর্ষের আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাঙ্গালী, আর তাই সর্বদা সুখে-দুঃখে মিলে মিশে বাস করি ও উৎসব গুলোকেও একসাথে উদযাপন করে থাকি। তাই পুরাতন দিনের সকল বেদনা, দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা, ব্যর্থতা ভুলে গিয়ে আমাদেরকে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে।
নতুন দিনে নতুন চেতনায় উজ্জীবিত হয়ে আসুন সবাই মানবতার নেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাই’।


























