সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

লাহোরে ‘বড় চমক’ দেখাবেন ইমরান খান: পিটিআই নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য নেতা ফররুখ হাবিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে অনুষ্ঠেয় জনসভায় আগের চেয়ে আরও ‘বড় চমক’ দেখাবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিব বলেন, ২১ এপ্রিল লাহোরে জনসভায় ‘জনগণের প্রতি বড় কিছু আহ্বান’ জানাবেন ইমরান খান। একই সঙ্গে মিনার-ই পাকিস্তানে বিক্ষোভের পরিকল্পনা করা হচ্ছে। খবর জিও নিউজের।

হাবিব দাবি করেন, ইমরান খানের ঘোষণা হবে বড় ধরনের চমক।

জেষ্ঠ্য এ পিটিআই নেতা বলেন, পেশওয়ারে একটি সভার আয়োজনের মাধ্যমে আজ থেকে প্রচারণা শুরু করব আমরা। ১৬ এপ্রিল করাচি ও ২৩ এপ্রিলে লাহোরে আয়োজন করা হবে প্রতিবাদ সভা। পরে নারী, আইনজীবী ও সোশ্যাল মিডিয়া একটিভিস্টদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হবে।

হাবিব বলেন, আমরা শাহবাজ শরিফের প্রতি একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে, আমদানি করা সরকার গ্রহণযোগ্য নয়। আমরা এ সরকারকে কাজ করতে দেব না।

সোমবার ইমরান খানের দল পিটিআইয়ের সংসদ সদস্যরা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন। এদিকে দলটির পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাহোরে ‘বড় চমক’ দেখাবেন ইমরান খান: পিটিআই নেতা

আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২