সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ইমরান খানের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে এক টুইটে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ অঞ্চলের অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনের পথে যে চ্যালেঞ্জগুলো আছে, তা মোকাবিলায় এখানকার সবার অবশ্যই একসঙ্গে কাজ করা উচিত।’

গত শনিবার রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। পাকিস্তানের স্বাধীনতার পর এই প্রথম সে দেশের কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছেন।

ইমরান প্রধানমন্ত্রিত্ব হারানোর পর প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ এবং পিটিআই থেকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রার্থী হন। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা পার্লামেন্ট (জাতীয় পরিষদ) থেকে গণপদত্যাগ করে ওয়াক আউট করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

আপডেট সময় : ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২