সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

খতনা করতে গিয়ে গোপনাঙ্গ কর্তন, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কক্সবাজারের মহেশখালীতে খতনা করতে গিয়ে এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ এপ্রিল) মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-মহেশখালী সিপাহীরপাড়া এলাকার মো. ইসলামের দুই ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।

র‍্যাব জানায়, গত ২৮ নভেম্বর এ ঘটনা ঘটে। আট বছর বয়সী ওই শিশুকে খতনা করাতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়ার মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে যাওয়া হয়। সেখানে পল্লীচিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির খৎনা করার সময় গোপনাঙ্গ কেটে ফেলেন। এতে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার বাবা-মা তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করান।

ঘটনার পর পল্লীচিকিৎসক ও তার সহযোগী শিশুটির বাবা-মাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরে গত ১০ ফেব্রুয়ারি শিশুর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা করেন। ওই মামলায় অভিযানে নেমে মহেশখালীর সিপাহীরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করে র‍্যাব।

এএসপি মো. বিল্লাল উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খতনা করতে গিয়ে গোপনাঙ্গ কর্তন, গ্রেফতার ২

আপডেট সময় : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২