সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা সহায়তা পেল অদম্য মেধাবী সেই হারিছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় দারিদ্রতাকে জয় করে রাজশাহী মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছাকে বরিশাল জেলা প্রশাসন শিক্ষা সহায়তা দিয়েছে । ১০ এপ্রিল রোববার বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ২০ হাজার টাকার একটি চেক হারিছা ও তার বাবা রিকশা শ্রমিক মিজানুর রহমান হালদারের হাতে তুলে দেন। হারিছা বরিশালের বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মিজানুর রহমান হাওলাদার ও রাজিয়া বেগম দম্পতির তৃতীয় সন্তান।
দারিদ্রতার সঙ্গে নিত্য লড়াই করে পড়াশোনা চালিয়ে গেছেন সাদিয়া আফরিন হারিছা। ফলস্বরূপ এবারের এমবিবিএস রাজশাহী মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে অদম্য এই মেধাবী। হারিছার বাবা পেশায় একজন রিকশাচালক। অভাবনীয় এই সাফল্যের প্রসঙ্গে সাদিয়া আফরিন হারিছা বলেন, ২০১৪ সালে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন আমরা ঠিকমতো মায়ের চিকিৎসাও করাতে পারিনি। আমি তখন ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী। তখন থেকেই মনে স্বপ্ন পুষেছিলাম, পড়াশোনা করে ডাক্তার হবো। দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা দেব। একজন প্রকৃত মানবিক ডাক্তার হয়ে মানবতার সেবায় ব্রত হবো। এর আগে রোববার বিকাল সাড়ে ৫টায় বরিশাল নগরীর আলেকান্দাস্থ সরকারি শিশু পরিবারে (বালিকা) আয়োজিত ইফতার মাহফিল ও ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে হারিছা ও তার বাবা মো. মিজানুর রহমান হাওলাদার ও মা রাজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এসময় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সাদিয়া আফরিন হারিছা ও তার তিন বোনের লেখাপড়াসহ দরিদ্র পরিবারটির সার্বিক দায়িত্ব নিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা সহায়তা পেল অদম্য মেধাবী সেই হারিছা

আপডেট সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২