সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

মকবুলের পরে এবার আমির হোসেনের ঘরে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের দেয়া আগুনে বিধবা মাসুদা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদা বেগমের দুই জা’কে (স্বামীর ভাইয়ের স্ত্রী) রাজিয়া বেগম (৩৫) ও জাহানারা বেগমকে (৪০) পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

এ ঘটনাটি ঘটেছিল বুধবার সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মৃত্যু আমজাদ আলী হাওলাদারের বাড়িতে।

ঘটনার একদিন পার না হতেই শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে রহস্যজনক আগুনে আমির হোসেনের ঘরটি পুড়ে যায়। একই বাড়িতে দুই দিনের ব্যবধানে দুইটি ঘর পুড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতের দিয়া গ্রামের মোঃ আমির হোসেনের ঘরে শুক্রবার রাতে আকর্ষিক আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বাবুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মোঃ আমির হোসেনের ঘরটি পুড়ে যায়।

মোঃ আমির হোসেনের পরিবার জানান, পূর্ব শত্রুতার জেরেই একটি মহল আগুন লাগিয়ে আমাদের সর্বস্বান্ত করার পায়তারা করছেন।

কেদারপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ আরিফ মাহমুদ জানান, শুক্রবার রাতে আকর্ষিক আগুন লেগে মোঃ আমির হোসেনের ঘরটি পুড়ে গেছে। দুই দিন আগেও একই বাড়িতে আগুনে মকবুল হোসেনের একটি ঘর পুড়ে গেছে। আগুনে ঘর পুড়ে যাওয়ার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, রহস্যজনক অগ্নিকান্ডে আমির হোসেনের বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে একের পর এক আগুনে ঘর পুড়ে যাওয়ার রহস্য উদঘাটনে করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মকবুলের পরে এবার আমির হোসেনের ঘরে আগুন

আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২