সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সিলেট সিটি করপোরেশন (সিসিক) থেকে দাম নির্ধারণ করে দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

ন্যায্যমূল্য নির্ধারণের দাবি জানিয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে মাংস বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

যত দিন তাদের দাবি না মানা হবে, তত দিন গরু-ছাগলের মাংস বিক্রি করবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (৬ এপ্রিল) মধ্যরাতে এক জরুরি বৈঠক শেষে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা এ ঘোষণা দেন।

সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালিক বলেন, মহানগর এলাকায় সিলেট সিটি করপোরেশন গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। এর চেয়ে বেশি দাম রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে। কিন্তু আমরা গরু-ছাগল যে দরে কিনে আনি, তাতে মাংস বিক্রি করে আমাদের লাভ হয় না। কোনোমতে পুঁজি তোলার চেষ্টা করি। আর সিসিকের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করলে লোকসান দিতে হবে।

তিনি বলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে গত এক মাস থেকে আমরা গরু-ছাগলের মাংসের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছি। সর্বশেষ সিসিকের ধার্য করা দামে গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৮৫০ টাকা রাখা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে গরু ও ছাগলের মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হচ্ছে।

দেশের অন্যান্য জেলায় সিলেটের থেকেও বেশি দামে মাংস বিক্রি হচ্ছে জানিয়ে সিলেটে ব্যবসায়ীরা বলেন, পুঁজি তুলতেই আমরা হিমশিম খাচ্ছি।

সিলেটের মিরাবাজারের মাংস ব্যবসায়ী নেতা আরিফ মিয়া বলেন, ‘আমাদের সিলেটে বেশি টাকা দিয়ে গরু কিনতে হয়। সিলেটের বাইরের তুলনায় অনেক বেশি দাম। আর গরু-ছাগল বাইরে থেকে কিনে আনতে হয়। এ কারণে পরিবহন খরচসহ পশুর দাম বেশি পড়ে। মাংসের দর সারাদেশে এক দাম করে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

এদিকে, গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ থাকায় মুরগির দাম তুলনামূলক বেড়েছে। ক্রেতারা মাংস না পেয়ে ভিড় করছেন মুরগির দোকানে। সিলেট নগরীর বিভিন্ন দোকানে প্রতি কেজি সাদা পোলট্রি মুরগির মাংস ১৬০-১৭০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে গরু-ছাগলের মাংস বিক্রি বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২