সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ উত্তরপত্র জালিয়াতি করে শিক্ষার্থীদের জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে বরিশাল শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

এবং কি তাদের সম্পদের হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৩ মার্চ ওই সব কর্মকর্তা-কর্মচারীকে দুদক কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে তাদের সম্পদ বিবরণী দিতে বলা হয়েছে। অভিযুক্তরা সম্পদ বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদের জন্য যাদের তলব করা হয়েছিল তারা হলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ ফারুক, উচ্চমান সহকারী সুজাতা স্বর্ণকার, অফিস সহকারী গোবিন্দ চন্দ্র পাল, অফিস সহকারী মনির হোসেন এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী শংকর ও নিতাই।

এর আগে গত ১৪ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশালের সহকারী পরিচালক রাজ কুমার সাহা স্বাক্ষরিত একটি চিঠিতে ওই সাত কর্মকর্তা-কর্মচারীকে গত ২৩ মার্চ দুদক কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। জালিয়াতি করে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।

এছাড়া অভিযুক্তদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়েও জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। পরে তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য সাত কার্যদিবস সময় দেয় দুদক। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস বলেন, সাত কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সম্পদ বিবরণী চেয়েছে দুদক।

এ জন্য সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে। বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা কর্মব্যস্ত হওয়ায় বিবরণী জমা দেওয়ার জন্য আরও একটু সময় চেয়েছে তারা। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, দুদক কার্যালয়ে জালিয়াতির বিষয়ে দুদক কর্মকর্তারা কিছু জানতে চায়নি। তবে তারা সম্পদ বিবরণী চেয়েছে। বোর্ড কর্মকর্তা-কর্মচারীরা সম্পদের বিবরণী জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে শিক্ষা বোর্ডের সাত কর্মকর্তা-কর্মচারীকে তলব

আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২