সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৯৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধি॥ উপজেলা প্রশাসনের কঠোরতা উপেক্ষা করেই উপজেলার বিভিন্ন এলাকায় ভেকু দিয়ে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে সংঘবদ্ধ চক্র। ইতিমধ্যে মাটি কাটার অপরাধে প্রশাসনের মোবাইল কোর্টে জেল ও মোটা অংকের জরিমানা করা হলেও থামছে না অবৈধভাবে মাটি কাটা।

রোববার বিকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় অভিযান চালিয়ে ফসলি জমরি মাটি কাটায় একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন । এসময় একজনকে আটক করা হয়েছে বলে জানাগেছে। জব্দকৃত ভেকুটি স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।
এর আগে শানিবার উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠি এলাকায় ঘুরে দেখো গেছে,দীর্ঘদিন যাবৎ ওই এলাকার একর একর ফসলি জমি ভেকু দিয়ে কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করছে। ফলে ফসলি জমি পরিনরত হচ্ছে ডোবায়। ৫/৬টি মাহিন্দ্রা ট্রাক দিয়ে ইউনিয়ন পরিষদের জনগনের চলাচলের রাস্তা ব্যবহার করে ইট ভাটায় মাটি সরবরাহ করা হচ্ছে। ফলে কয়েক কিলোমিটার রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়রা প্রভাবশালী ভাটা ব্যবসায়ী ও ভেকু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পরেছে। অনেকেই বাধ্য হয়ে নিজের জমির মাটি বিক্রি করে দিচ্ছে। ফলে জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে ভূমি মালিকরা।
খোঁজ নিয়ে জানাযায়, মানিককাঠি এলাকার বাসিন্দা খাদেম হাওলাদারের ছেলে সংঘবদ্ধ চক্রের সদস্য কবির হাওলাদার স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কাটা ব্যবসায় পরিচালনা করে আসছে।
অভিযুক্ত কবির বলেন, ভেকু দিয়ে আমরা মাছ চাষের জন্য ঘের তৈরি করছি। ঘেরের মাটি ইট ভাটায় দেওয়া হচ্ছে। আমাদের এলাকার রাস্তা আমরা নষ্ট করছি আবার আমরাই মেরামত করবো।
স্থানীয় ইউপি সদস্য জিয়াদুল ইসলাম বলেন, আমরা বারবার বলা সত্ত্বেও ভেকু দিয়ে গ্রামের ফসলি জমি কাটা বন্ধ করতে পারিনি। মাটি পরিবহনের কারনে জনসাধারনের চলাচলের রাস্তা নষ্ট হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, এবছর অবৈধভাবে মাটি কাটার অপরাধে বেশ কয়েকজনকে জেল ও অর্থদন্ড দেয়া হয়েছে। মানিককাঠি ভেকু দিয়ে ফসলি জমি কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে ফসলি জমরি মাটি কাটায় ভেকু জব্দ

আপডেট সময় : ০১:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২