সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

টিপ পরা নারীকে কটূক্তি : সিসিটিভির ফুটেজ দেখে যা বলছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টিপ পরা নিয়ে তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে কটূক্তির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ। এতে পুলিশ নিশ্চিত হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য।

তবে তার নাম, মোটরসাইকেলের সম্পূর্ণ নম্বরসহ সুর্নিদিষ্ট কোনো তথ্য এখনো তারা জানতে পারেননি। ফলে তাকে শনাক্ত করতে সময় লাগছে।

তবে যে কোনো সময় অভিযুক্ত ধরা পড়বেন বলে আশা প্রকাশ করেছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।
সংবাদমাধ্যমকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছি। সংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছে। শিক্ষিকা অভিযুক্ত ব্যক্তির নাম জানাতে পারেননি।

মোটারসাইকেলটির আংশিক নম্বর দিয়েছেন। এসব কারণে দেরি হচ্ছে। তবে বিভিন্নভাবে আমরা এখন পর্যন্ত বলতে পারি অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্যই। তদন্তে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

কপালে টিপ পরে শনিবার নিজ কর্মস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দার। রাজধানীর ফার্মগেট এলাকায় তাকে উদ্দেশ করে কটূক্তি করেন একজন পুলিশ সদস্য। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক।

জিডির সেই কপি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ঘটনাটির প্রতিবাদে কপালে টিপ পরা ছবি পোস্ট করছেন অসংখ্য নারী।

শুধু নারী নন, পুরুষরাও কপালে টিপ পরে ছবি তুলছেন। আর তা ফেসবুকে পোস্ট করছেন। জানাচ্ছেন প্রতিবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিপ পরা নারীকে কটূক্তি : সিসিটিভির ফুটেজ দেখে যা বলছে পুলিশ

আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২