সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়ার তেলের গুদামে হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার বেলগরদ শহরের তেলের গুদামে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগ করেছেন শহরটির আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। খবর বিবিসির।

ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার শহরের একটি তেলের গুদামে হামলা চালিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে গ্ল্যাডকভ বলেন, শুক্রবার সকালে তেলের গুদামে যে আগুন লেগেছে তার কারণ হলো ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে চালানো হামলা।

তিনি জানান, এ হামলায় দুজন আহত হয়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।

শহরটির আঞ্চলিক গভর্নর আরও জানান, আশপাশ থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, বেলগরদ শহরে তেলের আটটি ট্যাংকে আগুন লেগেছে এবং আরও আটকি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

দুই দিন আগে এ অঞ্চলে অস্ত্র সংরক্ষণাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ইউক্রেন এখন পর্যন্ত কোনো হামলার দায় স্বীকার করেনি।

রাশিয়ার বেলগরদ শহরটি ইউক্রেনের সীমান্তে অবস্থিত।

২৪ ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার হামলার প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো ফল মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার তেলের গুদামে হামলার অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:২৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২