সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সুজন আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় বৃহস্পতিবার ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ঝালকাঠি ডিবি পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী ঝালকাঠি পৌর এলাকার ইছানিল স্কুলের পাশে কারিকর পাড়ার মোঃ মজিবুর রহমান এর ছেলে সুজন (৪০)।
ডিবি পুলিশের ওসি মাইনুউদ্দিন জানান, ঝালকাঠি পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাঠপট্টি এলাকা থেকে পঞ্চাশ পিস ইয়াবাসহ সুজনকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


























