সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

২কোটি দিয়ে মসজিদ বানালেন রোজিনা, বানাবেন চক্ষু হাসপাতালও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দুই কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ নির্মাণ করে দিয়েছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। আজ জুমার নামাজ পড়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়। এ দিন রোজিনা জানালেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পণা আছে তার।

শৈশবের স্মৃতি বিজড়িত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ওই মসজিদটি নির্মাণ করেন তিনি। মসজিদটির নাম ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’।

শুক্রবার রোজিনা সমকালকে বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো এই মসজিদ নিয়ে। আল্লাহর ঘরটি অবশেষে সম্পন্ন করে আজ উদ্বোধন করা হলো। এই মসজিদ নির্মাণের পেছনে অনেকের অবদান আছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞ আমি।’

রোজিনা বলেন, জন্মভূমির কথা আমার সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতিজুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। এবার এখানে একটি চক্ষু হাসপাতাল করতে চাই। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব শিগগিরই।

১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২কোটি দিয়ে মসজিদ বানালেন রোজিনা, বানাবেন চক্ষু হাসপাতালও

আপডেট সময় : ০১:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২