সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

কালকিনিতে হঠাৎ করে ইজিবাইক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ইজিবাইক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ঘন্টাব্যাপী কালকিনি-ভুরঘাটা সড়ক অবরোধ করে সমাবেশ করেছে কালকিনি কলেজ শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বৃহস্পতিবার(৩১ মার্চ) সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের উদ্যোগে কালকিনি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা জানান,কালকিনি থানার মোড় থেকে ভুরঘাটা বাসস্টান্ড পর্যন্ত যেতে ইজিবাইক ভাড়া ছিল প্রত্যেক যাত্রী প্রতি ১০ টাকা করে। আর থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ভাড়া ছিল ৫ টাকা করে। কিন্তু বর্তমানে হঠাৎ করে ইজিবাইক-ভ্যানচালকরা সিন্ডিকেট করে থানার মোড় থেকে ভুরঘাটা পর্যন্ত প্রত্যেক যাত্রী প্রতি ১০ টাকার পরিবর্তে তারা ১৫ টাকা এবং থানার মোড় থেকে কলেজ পর্যন্ত এবং ভুরঘাটা থেকে কলেজ পর্যন্ত ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া উত্তোলন করছে। এতে করে চরম বিপাকে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। তাই এ অতিরিক্ত ভাড়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা বেকার ছাত্র-ছাত্রী,আমাদের প্রত্যেকদিন স্কুল কলেজে যেতে হয়। ইজিবাইক ও ভ্যান চালকরা সিন্ডিকেট করে হঠাৎ অতিরিক্ত ভাড়া আদায় করছে আমাদের কাছ থেকে। আমরা অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি জানাই।ইতিপূর্বে এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি।তাতে কোন সুরাহা না হওয়ায় আজ আমরা আবার বিক্ষোভ কর্মসূচি পালন করছি।এরপরও আমাদের দাবী না মানা হলে আমরা আরো কঠোর কর্মসূচি পালনে বাধ্য হব।

এ বিষয় জানতে চাইলে উপজেলা ইজিবাইক ইজারাদার ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন জানান,ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা কিছু জানেন না।ইজিবাইক চালকেরা নিজেরাই এই অতিরিক্ত ভাড়া আদায় করছে।সবাই একসঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ঘন্টা ব্যাপি চলা এই বিক্ষোভ সমাবেশের কারণে কালকিনি – ভুরঘাটা সড়কে প্রায় ১ কিলোমিটার রাস্তায় যানজট দেখা দেয়।

পরবর্তীতে কালকিনি থানার ওসি(তদন্ত) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
পরে বিক্ষোভকারীরা আগামী ৫ এপ্রিলের ভিতর তাদের দাবী মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়ে তাদের কার্যক্রম স্তগিত করেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিল কালকিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহিন হাওলাদার, শিক্ষার্থী মোঃআহাদ হোসেন সরদার,আকাশ,নাইমুল হাসান নাহিদ,বি এম মুন্না,মোঃনাজিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষার্থীরা ও স্থানীয় জনগন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে হঠাৎ করে ইজিবাইক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:৪৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২