সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ঘোড়াঘাটের নাজিউর রহমান পেলেন র‌্যাবের সম্মাননা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বিশেষ সম্মাননা (সাহসিকতা) পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সন্তান এবং র‌্যাব-৬ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান। ২৯ মার্চ মঙ্গলবার র‌্যাব সদর দপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত ২৪ মার্চ র‌্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস্) মেজর মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২০২১ সালের আভিযানিক ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ৩০ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা (সাহসিকতা) এবং প্রশাসনিক ও সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরুপ ২০ জন র‌্যাব সদস্যকে বিশেষ সম্মাননা (সেবা) প্রদানের তথ্য জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান,(জি),বিসিজিএম র‌্যাব-৬ ব্যাটালিয়নের উপ-পরিচালক হিসেবে ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ এর কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করছেন। তিনি ঘোড়াঘাট পৌর এলাকার এসকে বাজার গ্রামের আতিউর রহমানের ছেলে। তিনি গত ২০২১ সালের আগষ্ট মাসে প্রেষণে র‌্যাবে যোগদান করেন। এর আগে ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন এই চৌকস কর্মকর্তা।

র‌্যাব ফোর্সে যোগদানের পর থেকে তিনি একাধিক ক্লুলেস হত্যা মামলা এবং ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, আসামী শনাক্ত এবং গ্রেফতার করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এছাড়াও সীমান্তবর্তী জেলা যশোরের শীর্ষ সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের কারবার বন্ধ এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সহ কিশোর গ্যাং এর সদস্যদের শনাক্ত ও আটকের মাধ্যমে ওই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এরই ধারাবাহিকতায় তাকে সাহসিকতার বিশেষ সম্মাননা প্রদান করেছে র‌্যাব।

লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান বলেন, এই সম্মাননা আমার আগামী দিনের কাজের জন্য অনুপ্রেরণা ও সাহস জোগাবে। র‌্যাব ফোর্সে যোগদানের পর থেকেই বাহিনী এবং রাষ্ট্রের স্বার্থে আমি আমার সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনেও আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।

ফটো ক্যাপশন ঃ সাহসিকতায় র‌্যাবের মহাপরিচালকের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করছে র‌্যাব-৬ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটের নাজিউর রহমান পেলেন র‌্যাবের সম্মাননা

আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২