বাবুগঞ্জে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ গ্রামীণ সংস্কৃতির একটি অংশ লাঠি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাটি এখনো বেশ জনপ্রিয়। আবহমানকাল ধরে বাবুগঞ্জে এক সময় বিনোদনের একটি অংশ ছিল লাঠি খেলা। কিন্তু কালের বির্বতণে মানুষ আজ ভুলতে বসেছে এই খেলাটি।
মঙ্গলবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের ফরাজি বাড়ির হাট (কেদারপুর খেয়াঘাট) কমিটির উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার, মোঃ খন্দকার কামাল হোসেন, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, শিক্ষক মোঃ নুরুজ্জামান, প্রভাষক হুমায়ুন কবির, প্রভাষক সেলিম রেজা, প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, মোঃ শহিদুল ইসলাম মাস্টার, স্থানীয় ইউপি সদস্য মোঃ মুসা আলী, সাবেক ইউপি সদস্য মোঃ রোকন মিয়া, মোঃ জাকির হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা আজ হারিয়ে যাচ্ছে। এক সময় এই খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক জড়ো হতো। যার প্রমান আজকের জনসাধারণের উপস্থিতি। লাঠি খেলা টিকিয়ে রাখতে স্থানীয়রা ফরাজি বাড়ির হাট উদ্বোধন উপলক্ষে এ আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান বক্তারা।


























