সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

কাঠালিয়ায় সরকারি চাল ভর্তি ট্রাক নদীতে, ১১ শ্রমিক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলাধীন পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন হলতা নদীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ টন চাল ভর্তি ট্রাক পড়ে যাওয়ায় চালকসহ ট্রাকে থাকা ১১ জন শ্রমিক গুরতর আহত হয়েছে। ২৮ মার্চ সোমবার মরিচবুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত শ্রমিকরা হলেন, ট্রাক চালক মোঃ রেজাউল ইসলাম (৩০), এবং শ্রমিক মোঃ মমিন হোসেন (৩০), মোঃ জুয়েল হোসেন (২৬), রানা মিয়া (২৮), মোঃ রাজিব হোসেন (২৭), মোঃ সামসুল হক (৩২), শুভ (২৮), মোঃ আসলাম (৩০), মোঃ সাইদুল ইসলাম (২৬), মোঃ মন্টু (৫৫), মোঃ বাচ্চু মিয়া (৪০)।

স্থানীয়দের মাধ্যমে জানাযায়, মেসার্স ইমরান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান আমুয়া খাদ্য গুদাম থেকে ট্রাক যোগে পাটিখালঘাটা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের মার্চ মাসে বিতরণের জন্য ১৬ টন চাল ভর্তি করে পাটিখালঘাটা ঠিকাদার কামাল জমাদ্দারের গুদামে নিয়ে যাচ্ছিলো। পথের মধ্যে মরিচবুনিয়া বাজার সংলগ্ন নদীর তীরবর্তী রাস্তা থেকে যাওয়ার সময় রাস্তার কিছু অংশ ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ১১ জন শ্রমিক আহত হয়। আহতদের প্রথমে আমুয়া হাসপাতালে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উদ্ধারকর্মীরা চালের বস্তাগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ ভবন ও রাস্তার উপর রাখছেন। দুর্ঘটনার ফলে ইউনিয়নের ১০ টাকা কেজি মূল্যের ৪৯৪টি হতদরিদ্র পরিবার হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

এ ব্যাপারে ঠিকার কামাল জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি এখনও উদ্ধার করা যায়নি। তবে চাল উদ্ধার করে রাস্তায় ও ইউনিয়ন পরিষদ ভবনে রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাঠালিয়ায় সরকারি চাল ভর্তি ট্রাক নদীতে, ১১ শ্রমিক আহত

আপডেট সময় : ০৪:০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২