সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

নোয়াখালীতে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মো. নাছির উদ্দিন মাহমুদ নামের এক ব্যাংক কর্মকর্তাকে পৃথক ধারায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি যমুনা ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার সিনিয়র অফিসার ছিলেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, আসামি মো. নাছির উদ্দিন মাহমুদকে একটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা এবং অন্য একটি ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, নাছির উদ্দিন মাহমুদ ব্যাংকে থাকাকালীন সাসপেন্স অ্যাকাউন্ট থেকে ২১ লাখ আট হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন। পরে ২০১৫ সালের ৩ মার্চ তৎকালীন শাখা ব্যবস্থাপক শাহ নেওয়াজ তার বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। মামলাটি দুদকের সিডিউলভুক্ত অপরাধ হওয়ায় দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান শিকদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২