সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ববি শিক্ষার্থী মারধরের ঘটনায় বরিশাল নদী বন্দরের তিন প্রহরী বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৩ শিক্ষার্থীকে বরিশাল নদী বন্দরে মারধরের ঘটনায় তিন প্রহরীকে সাময়িকবহিষ্কার করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷

রোববার (২৭ মার্চ) বিআইডব্লিউটিএ এর পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মুহাম্মদ আবু জাফর হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ মার্চ আনুমানিক রাত ৮ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে লঞ্চ টার্মিনালে প্রবেশ করা নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা -১৯৯০ এর ৪১ (১) প্রবিধান অনুসারে কর্তৃপক্ষের চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বরখাস্তকৃতরা হলেন, মো.কামাল হোসেন, মো. জাকির হোসেন, মো.মিজানুর রহমান। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আরিফ জানান, আমাদের সাথে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। অভিযুক্তদের শাস্তি প্রদান ও টিকিট ফ্রি এটা আমাদের দাবি ছিল। সেটা মেনে নেওয়া বন্দর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।

প্রসঙ্গত, গত ২৫শে মার্চ রাতে নদীবন্দরে প্রবেশ টি‌কিট কাটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফ এবং তার বন্ধু রাকিবকে নদীবন্দরে কর্মরত শুল্ক প্রহরীরা মেরে তাদের মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নেয় কাউন্টারের স্টাফররা। এই ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নদীবন্দরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে দুই ঘন্টা আন্দোলন শেষে বিচারের আশ্বাসে নদী বন্দর ত্যাগ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ববি শিক্ষার্থী মারধরের ঘটনায় বরিশাল নদী বন্দরের তিন প্রহরী বহিষ্কার

আপডেট সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২