ভরপাশা ইউনিয়নে শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত
- আপডেট সময় : ০৫:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৯৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি//
বরিশালের বাকেরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শনিবার ২৬ মার্চ সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে উপজেলার ভরপাশা ইউনিয়নের দাদুর হাট বাজারে এলাকাবাসীর আয়োজনে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কুরআন তেলওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকন (ভিপি খোকন) ।
মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যানের পিতা বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক খানঁ, ১নং ওয়ার্ডের মেম্বার রিয়াদুল ইসলাম রিয়াদ, ২ নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়াল, ৩ নং ওয়ার্ডের মেম্বার মোতালেব মীর, ৪নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান ঢালী, ৫নং ওয়ার্ডের মেম্বার রশিদ হাওলাদার, ৬নং ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান, ৭নং ওয়ার্ডের হায়দার মুন্সি, ৮নং ওয়ার্ডের মেম্বার সাইফুর রহমান সিকদার, ৯নং ওয়ার্ডের মেম্বর শফিকুল ইসলাম মামুন সহ বিভিন্ন ওয়ার্ড আ,লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


























