সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

রাজাপুরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে যাওয়ার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের স্কুল মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-ইমরান কিরনসহ তিন জন আহত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-ইমরান কিরন জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বাইপাস দলীয় প্রধান কার্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা মটোরসাইকেলের গতিরোধ করে এলোপ্যাথারি হামলা চালায়। এতে কিরন তার বাম হাতের কব্জির উপরের অংশে ধাড়ালো দেশীও অস্ত্রের আঘাত পেয়ে জখম হয়। সাথে থাকা ছাত্রদলের অপর দুই নেতা রিপন ও রমজানকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে কিরন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ বাবু জানান, শুনেছি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহত হয়েছে, তবে কিভাবে আহত হয়েছে তা জানা নেই। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ১২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২