সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ববি’র শিক্ষার্থীকে কান ধরে উঠবস ও মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ নদীবন্দরে প্রবেশ টিকিট কাটাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কান ধরে উঠবস ও মারধরের অভিযোগ উঠেছে কাউন্টার স্টাফদের বিরুদ্ধে।

এই ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নদীবন্দরে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। শুক্রবার রাত ৮টায় বরিশাল নদী বন্দরের দুই নম্বর গেটের কাউন্টারে ওই ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসাইন জানান, এক অতিথিকে বিদায় দিতে বরিশাল নদীবন্দরে রাত ৮টার দিকে আসেন ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের শিক্ষার্থী আশিক, রাকিব এবং ব্যবস্থাপনা বিভাগের ইমরান। এ সময় ঢাকায় যিনি যাবেন, তার প্রবেশ টিকিট কাটা হয়।

কিন্তু শিক্ষার্থীরা টিকিট করতে না চাইলে তাদের সঙ্গে কাউন্টারে থাকা শুল্ক প্রহরী মাইনুলসহ চারজনের বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা কাউন্টারের সামনে দাঁড়িয়ে টিকিট না ছিঁড়ে তা পকেটে ঢুকাতে দেখেন কাউন্টার স্টাফদের। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ করলে ওই তিন শিক্ষার্থীকে মারধর করতে করতে বন্দর ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় এবং একটি কক্ষে আটকে রেখে তাদের কান ধরে উঠবস করানো হয়।

বিষয়টি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে রাত ১০টার দিকে বন্দরে এসে প্রতিবাদ জানান তারা। পরে ভাঙচুরও করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বন্দর ভবনের সামনে এসে বিক্ষোভ করে। পরে বন্দর ভবনে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ বিষয়ে বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি।

পরে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বরিশাল কোতয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের শান্ত করা এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ববি’র শিক্ষার্থীকে কান ধরে উঠবস ও মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৬:১৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২