সাইবার ট্রাইব্যুনালে তাহেরির মামলা
- আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর পোস্ট দেওয়ায় সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন গিয়াস উদ্দিন আত-তাহেরি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেট এসে আদালতে মামলার আবেদন করেন তিনি।
মামলার আরজিতে তাহেরি বলেন, সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে আমন্ত্রণ না জানিয়ে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। এ নিয়ে মাহফিল কর্তৃপক্ষ মাইকে অসত্য বক্তব্য দেয়, যা মানহানিকর। এ কারণে তিনি আদালতে হাজির হয়ে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছেন।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম মামলাটি গ্রহণ করে ৩১ মার্চ আদেশ প্রদানের দিন ধার্য করেন।
অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ উঠেছিল সময়ের আলোচিত ইসলামি বক্তা তাহেরির বিরুদ্ধে। আয়োজক কমিটি এ বিষয়ে মাইকে ঘোষণাও দিয়েছিলেন।
তবে সেই অভিযোগ মিথ্যা দাবি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি।


























