সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সিলেটে জীবন বীমার আঞ্চলিক অফিসে থেকে ৩০ কোটি ৬২ লাখ টাকা নিয়ে উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

JBC Office Sohayok Question Solution

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জীবন বীমার আঞ্চলিক অফিসে থেকে ৩০ কোটি ৬২ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ কান্ড ঘটিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আব্দুল লতিফ চৌধুরী ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে চক্রটি । বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় চক্রটির বিরুদ্ধে এ পর্যন্ত ২৯টি মামলা দায়ের করা হয়েছে। সর্বশেষ ২২ মার্চ (মঙ্গলবার) জীবন বীমার সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক গিয়াস উদ্দিনসহ ৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিলেট আঞ্চলিক অফিসে কর্মরত থেকে উচ্চমান সহকারী ওয়াহিদুর রহমান মজুমদার ২২টি পলিসির মাধ্যমে ৮৮ হাজার ১০৯ টাকা, ওয়াহিদুর রহমান মজুমদার ও দেলোয়ার হোসেন মিলে ১টি পলিসির ৩ হাজার ৪৪৫ টাকা, ওয়াহিদুর রহমান মজুমদার ও জাবেদুল ইসলাম মিলে ১টি পলিসির ৩ হাজার ৬০ টাকা, দেলোয়ার হোসেন ৩টি পলিসির ৪৯ হাজার ৭২ টাকা, ম্যানেজার গিয়াস উদ্দিন ১৩০ পলিসির ১৫ লাখ ৫০ হাজার ৫০১ টাকা, আমিরুল ইসলাম ৮টি পলিসির ৯৯ হাজার ৩৩৮ টাকা ও ফিরোজ আলম মিলে ২টি পলিসির ৮ হাজার ৪৫৪ টাকা আত্মসাৎ করেন। এছাড়াও, কর্মকর্তা আব্দুল লতিফ চৌধুরী ও ওয়াহিদুর রহমান মজুমদার মিলে ৫৭০টি পলিসির ১ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৪৯ টাকা, আব্দুল লতিফ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিলে ৬১টি পলিসির ৫ লাখ ৮১ হাজার ৫১৪ টাকা, আব্দুল লতিফ চৌধুরী ও আমিরুল ইসলাম মিলে ১টি পলিসির ৬ হাজার ৬০০ টাকা এবং আব্দুল লতিফ চৌধুরী ও নুরুল ইসলাম ২টি পলিসির ৪৭ হাজার ১৫৫ টাকা আত্মসাৎ করেছেন। দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং ই/আর নং-৪২/২০২০ এর অভিযোগ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট টিম অনুসন্ধান করে। দুদকের দীর্ঘ অনুসন্ধানে এই টাকা আত্মসাতের পুরো কাহিনী ধরা পড়ে। প্রাথমিক তদন্তে সত্যতা নিশ্চিতের পর ২২মার্চ (মঙ্গলবার) জীবন বীমার সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার গিয়াস উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে জীবন বীমার আঞ্চলিক অফিসে থেকে ৩০ কোটি ৬২ লাখ টাকা নিয়ে উধাও

আপডেট সময় : ০৯:৫০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২