ডিমলায় বিজয় চত্বর এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী, ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম -এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় চোখে পরার মত উত্তর বঙ্গের ঐতিহাসিক বিজয় চত্বর। বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা’র আয়োজনে, নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে শুভ উদ্বোধন হলো ডিমলার বিজয় চত্বর।
বিজয় চত্বর ঘিরে আছে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি চারণ, এগার জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মৃতি চারণ , বঙ্গবন্ধুর ম্যুরাল সহ নানান স্মৃতি । যাহা আগামী প্রজন্মকে পরিচিতি ও জানার বিষয় অনেক কিছু শিক্ষা লাভ করবে আগামী প্রজন্মের শিশুরা।
বিজয় চত্বর এর শুভ উদ্বোধনে আনুষ্ঠানিক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীগ সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাবেক সংসদ সদস্য, এ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমি, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, এ্যাডঃ মমতাজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা আওয়ামীলীগ সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ , যুবলীগ , ছাত্রলীগ, শ্রমিক লীগ ,তাঁতী লীগ , কৃষক লীগ মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা’র সাধারন সম্পাদক, আনায়ারুল হক সরকার মিন্টু।


























