সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের একটি সমীক্ষা তালিকায় প্রথমেই উঠে এসেছে বাংলাদেশের নাম। বায়ুদূষণ এবং বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা আইকিউ এয়ারের সদ্য প্রকাশিত একটি রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে।

বাতাসের মধ্যে পিএম-২.৫ (PM2.5) নামে পরিচিত এক ধরনের পার্টিকল বা সূক্ষ্ম কণার উপস্থিতি হিসাব করে এ রিপোর্টটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়, মধ্য ও দক্ষিণ এশিয়ার বাতাসের মান বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের। ২০২১ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম-২.৫ এর গড় মাত্রা ছিল ৭৬.৯ মাইক্রোগ্রাম।

গতবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তার বায়ুমান নির্দেশক গাইডলাইন পরিবর্তন করে। তখন সংস্থাটি জানায়, পিএম-২.৫ এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। তবে এর চেয়ে কম ঘনত্বও উল্লেখযোগ্য হারে স্বাস্থ্য ঝুঁকির কারণ বলেও জানায় ডব্লিউএইচও।

বিশ্বের ছয় হাজার ৪৭৫টি শহরের দূষণের তথ্যভিত্তিক এই সমীক্ষায় দেখা গেছে, একটি দেশও ২০২১ সালে ডব্লিউএইচওর প্রত্যাশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।

সমীক্ষায় উঠে এসেছে, জরিপ করা শহরগুলোর মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহর ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে। বরং ৯৩টি শহরে পিএম-২.৫ এর মাত্রা প্রস্তাবিত স্তরের চেয়েও ১০ গুণ বেশি।

আইকিউ এয়ারের এয়ার কোয়ালিটি সায়েন্স ম্যানেজার ক্রিস্টি শ্রোডার বলেন, অনেক দেশ আছে, যারা বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে বড় উদ্যোগ নিচ্ছে। চীনের অবস্থা অতীতে অনেক খারাপ ছিল। দেশটি দিন দিন উন্নতি করছে। তবে বিশ্বে এমন অনেক জায়গা আছে, যেখানে বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ।

রিপোর্ট বলছে, ২০২১ সালে ভারতের সামগ্রিক দূষণের মাত্রা আরও খারাপ হয়েছে। দেশটির রাজধানী নয়াদিল্লি আবারও বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তকমা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় প্রথম বাংলাদেশ

আপডেট সময় : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২