সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

২৬ মার্চ চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ট্রেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ২৬ মার্চ বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে না। ভারতীয় রেলওয়ে ট্রেন চালুর প্রস্তাব দিলেও দেশটি সড়ক পথে এখনও বাংলাদেশিদের পর্যটক ভিসা না দেওয়ায় এখনই ট্রেন চালু হচ্ছে না। রোববার রেল মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সমকালকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভারত এখনও সড়ক ও রেলপথের যাত্রীদের পর্যটক ভিসা দেওয়া শুরু করেনি। কবে নাগাদ ভিসা দেওয়া হবে, তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে। ভিসা দেওয়া শুরু হলে ট্রেন চালু হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন চলে। ঢাকা-কলকাতা রুটে ২০০৮ সালে চালু হয় ‘মৈত্রী এক্সপ্রেস’। খুলনা-কলকাতা রুটে চলে ‘বন্ধন এক্সপ্রেস’। ঢাকা-জলপাইগুড়ি রুটে ‘মিতালি এক্সপ্রেস’। তবে ২০২০ সালের ২৬ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মিতালি এক্সপ্রেস উদ্বোধন করা হলেও, করোনার কারণে ট্রেননি কখনো যাত্রী পরিবহন করেনি। আর করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ থেকে ‘মৈত্রী’ এবং ‘বন্ধন’ চলাচলও বন্ধ রয়েছে।

রেল সচিব ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় রেলের মহাপরিচালক ডিএন মজুমদারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৬ মার্চ চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ট্রেন

আপডেট সময় : ০৫:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২