নাগরপুরে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন
- আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ১০৩ বার পড়া হয়েছে

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,সহকরী শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ অন্যান্যরা।
এ উপজেলায় সকল ইউনিয়নে টিসিবির ডিলারের মাধ্যমে ১৬ হাজার ৪২৯ পরিবার ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ কিনতে পারবে। এসব টিসিবির পণ্য বিক্রির তদারকি করতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।


























