সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে অপহরণের শিকার সোহেল মল্লিককে (৩৯) উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ছয় অপহরণকারীকে।

র‌্যাব জানায়, ১৫ মার্চ বরিশালের উজিরপুর থানার কুড়ালিয়া গ্রামের মৃত হোসেন মল্লিকের ছেলে সোহেল মল্লিক তার পরিচিত একই জেলার মো. রুবেল সরদারের সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন।

তারা শিবচরের বাংলাবাজার ঘাটে আসলে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল তার সহযোগীদের নিয়ে বাংলাবাজার ঘাট থেকে সোহেল মল্লিককে একটি ইজিবাইকে করে শিবচরের হাজী ওমর আলী বেপারী কান্দি গ্রামে নিয়ে যান।

সেখানে নিয়ে তাকে মারপিট করে তার পরিবারের নিকট ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে সোহেলকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা।

সেখানে থাকা অবস্থায় কৌশলে সোহেল মোবাইলের মাধ্যমে তার এক মামাতো ভাইকে অপহরণের বিষয়টি জানান। আর মামাতো ভাই বিষয়টি র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুরের কোম্পানি কমান্ডারকে জানান।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি দল ১৬ মার্চ গভীর রাতে শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নের হাজী ওমর আলী বেপারী কান্দি এলাকার মো. শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে সোহেল মল্লিককে উদ্ধার করে।

এসময় অপহরণকারী চক্রের সদস্য মো. রুবেল সরদার (৩৩), তার সহযোগী মো. রাসেল মিয়া (৩২), মো. শাহ জালাল (৪০), মোহাম্মদ হোসেন (৩২), মো. হালিম মন্ডল (৪০) ও মো. অপু সরোয়ারকে (৩৬) আটক করে র‌্যাব।

অভিযানকালে র‌্যাব সাতটি মোবাইল, নয়টি সিম কার্ড ও নগদ চার হাজার দুইশ’ ৫০ টাকা জব্দ করে।

র‌্যাব-৮ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, আটক ৬

আপডেট সময় : ০৫:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২