সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

করোনায় স্থগিত ট্যুরিস্ট ভিসায় ফের ভারত ভ্রমণ করা যাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের আগে ইস্যু করা যেসব ভারতীয় ট্যুরিস্ট ভিসা স্থগিত করা হয়েছিল, তা পুনর্বহাল করেছে ভারত। ফলে ওই সময়ে ইস্যু করা ভিসা ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চের আগে ভারত ভ্রমণে আগ্রহী অনেক বাংলাদেশি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন। তবে করোনা সংক্রমণের কারণে তা স্থগিত করা হয়েছিল। এমন ভিসাধারীরা ওই সময়ে ইস্যু করা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে এখন ভারত ভ্রমণ করতে পারবেন। তবে এ ভিসা শুধু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের নতুন ট্যুরিস্ট ভিসা ইস্যু অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মার্চের শেষদিকে বিমান চলাচল বন্ধের পর ভারতীয় সব ভিসাও স্থগিত রাখা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে ব্যবসা, পড়াশোনা ও গবেষণা কাজে ভারতে যেতে ইচ্ছুকদের জন্য ভিসায় কিছুটা ছাড় দেওয়া হয়। এরপর গত বছরের ১৫ নভেম্বর ট্যুরিস্ট ভিসা চালু করা হলেও তা শুধু চার্টার্ড বিমানে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য ছিল। ফলে সাধারণ পর্যটকদের জন্য ভারত ভ্রমণে বিধিনিষেধ থেকে যায়। স¤প্রতি কয়েকটি রাজ্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার টুরিস্ট ভিসা ইস্যু নিয়ে নতুন নির্দেশনা দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় স্থগিত ট্যুরিস্ট ভিসায় ফের ভারত ভ্রমণ করা যাবে

আপডেট সময় : ০৯:২১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২