সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফ হোসেন॥ বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বরিশালে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর আওয়ামী লীগসহ নগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয়ে ব্যাপক আলোকসজ্জ্বা করা হয়েছে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আ’লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনূস প্রমুখ। এছাড়া নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল সাড়ে ৯টায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে দিবসটি উপলক্ষে শিশু কিশোর সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৩টায় আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

আপডেট সময় : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২