সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

সাবেক স্ত্রীর সঙ্গে গোপনে দেখা করতে যাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের বরমত্বত গ্রামে সাখাওয়াত হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর বর্তমান শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের সরকারপাড়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে দুই বছর আগে খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে।

এরপর শিউলী বেগমকে বিয়ে করেন বরমত্বত গ্রামের বায়োজিদ ইসলাম। কিন্তু সাখাওয়াত হোসেনের সঙ্গে শিউলীর আবার সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে শিউলীর বর্তমান স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে সাখাওয়াতের বাগবিতণ্ডাও বাধে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুুর রহমান জানান, বুধবার রাতে সাখাওয়াত গোপনে তালাকপ্রাপ্ত স্ত্রী শিউলীর সঙ্গে দেখা করতে যান।

তখন ঘরে থাকা শিউলীর স্বামী বায়োজিদ ও তার স্বজনরা ডাকাত এসেছে বলে চিৎকার দিয়ে গ্রামবাসীকে একত্র করেন।
গ্রামবাসীরা এসে তাকে গণপিটুনি দেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কেউ ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাখাওয়াতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলী ও তার স্বামী বায়োজিদকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবেক স্ত্রীর সঙ্গে গোপনে দেখা করতে যাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২