সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রলীগের দু’পক্ষের উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পৃথক কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্যাম্পাসের দুজন সাংবাদিক লাঞ্ছিত হন।

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনার সময় ভিডিও ধারণকালে একজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে ফোনটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এ ঘটনা ঘটে।
আহত দুই ক্যাম্পাস সাংবাদিক হলেন-আঞ্চলিক দৈনিক আজকের বার্তার আজম খাঁন ও সময় জার্নালের তারিকুল ইসলাম। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজম খান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগ পাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করে।

এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে তারা ভিডিও ধারণ করেন। এ সময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী আল সামাদ শান্তসহ অন্যান্যরা তাদের মুঠোফোন কেড়ে নেয়। পরে ফোন ফেরত আনতে গেলে ক্যাম্পাস সাংবাদিকদের মারধর করেন তারা। এতে ওই দুইজন আহত হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, সংঘর্ষ নয়, দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা হয়েছিল। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় এক সংবাদকর্মীর মুঠোফোন নিয়ে গেলেও পরে সেটি উদ্ধার করা হয়। আহতদের বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রলীগের দু’পক্ষের উত্তেজনা

আপডেট সময় : ১১:০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২