ঘোড়াঘাটে অতিদরিদ্র পরিবার পেল ১৮০ টি গরু
- আপডেট সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট( দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর, পালশা, সিংড়া ও ঘোড়াঘাট ইউনিয়নের ১৮০ টি অতিদরিদ্র পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ই মার্চ)ঘোড়াঘাট এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে, ঘোড়াঘাট সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী সদস্যদের মাঝে এসব বকনা গরু বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
গরু বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রাম ক্লাষ্টার ম্যানেজার অনুকূল চন্দ্র বর্ম্মনের সভাপত্বিতে স্বাগত বক্তব্য রাখেন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গোমেজ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে ও ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।


























