ঘোড়াঘাটে ৮ স্বাস্থ্য কর্মকর্তার যোগদান
- আপডেট সময় : ১০:২০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ৮০ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের নতুন স্বাস্থ্য কর্মকর্তার যোগদান করেছেন। ১৪ মার্চ সোমবার যোগদান করা ৮ জন চিকিৎসককে বরণ করে নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বরণ করে নেয়া হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারী তারা যোগদান করেন।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ্অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনির-উজ-জামান মুরাদ, ডাঃ পার্থজ্বীময় সরকার, ডাঃ রাবেয়া খাতুন, ডাঃ খাতিজা বেগম এবং ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
শেষে ৪২তম বিসিএসে (স্বাস্থ্য) নিয়োগপ্রাপ্ত ৮ জন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


























