সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

পরকীয়ায় বাধার জেরে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরকীয়ার জেরে কাঠমিস্ত্রী স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মামুন খানকে (৪৬) মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে সোমবার (১৪ মার্চ) সকালে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায় স্বামী তাকে হাতুড়িপেটা করেন। পরে ওই রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আয়শার মৃত্যু হয়।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের আয়শা বেগমের সঙ্গে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মামুনের বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় বসবাস করে আসছিলেন।

মামুন পেশায় একজন কাঠমিস্ত্রী। গত দুই বছর ধরে তিনি একই মহল্লার এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ সম্পর্কের জেরে মামুন ও আয়শা দম্পতির মধ্যে কলহ চলে আসছিল। সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মামুন হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে আশয়াকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে মামুন খান ও তার কথিত প্রেমিকাকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মমতাজ বেগম মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, জামাইয়ের পরকীয়া সম্পর্কে বাঁধা দিতে গিয়ে তার মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জেরে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মা দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত স্বামীকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়ায় বাধার জেরে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২