নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তির উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ৮৫ বার পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃটাংগাইলের নাগরপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ,মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা এবং ৫০ টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র্যালি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ), উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,খাদ্য কর্মকর্তা আইয়ুব রায়হান,পল্লী বিদ্যুৎ নাগরপুর শাখার ডিজিএম মোঃ মেশবাহুল হক, মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম, নির্বাচন অফিসার মোঃ আরশেদ আলী,নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী সহ অন্যান্যরা।


























