সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সিলেটে হাওর থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের হাওর থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বটেরটল হাওরে বোরোর আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ সময় ব্যাগ হাতে মাঠে যান এক ব্যক্তি। বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী পরিচয় দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।
কৃষকদের সঙ্গে জমিতে পানিসেচ, ফলনসহ বিভিন্ন বিষয়ে কথা বলার একপর্যায়ে হাওরে কাজ করা হাবিবুর রহমান ওরফে গেদা (৪২) নামের এক ব্যক্তির পাশে গিয়ে তাঁকে জাপটে ধরেন ওই ব্যক্তি। এ সময় হাবিবুর রহমান পালানোর চেষ্টা করেও বিফল হন।
হঠাৎ এমন কাণ্ড দেখে আশপাশে থাকা কৃষকেরা বিস্মিত হয়ে যান। তবে পরে জানতে পারেন, এনজিও কর্মী পরিচয়ে আসা ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীব রায়। শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে বটেরটল হাওরে এ ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হাবিবুর রহমান পৃথক ডাকাতি ও অস্ত্র মামলার প্রতিটিতে ১০ বছর করে সাজাপ্রাপ্ত। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে ওই দুই মামলার রায় হয়। এর আগে থেকেই পলাতক হাবিবুর রহমান। হাবিবুর বটেরটল গ্রামেরই বাসিন্দা।
হাবিবুরের বিরুদ্ধে সম্প্রতি কোম্পানীগঞ্জ থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাঁকে খুঁজে বের তাঁকে খুঁজে বের করতে তৎপর হয়। একপর্যায়ে হাওরে কৃষিকাজ করার কথা জানতে পারে পুলিশ। তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে হাওর থেকে ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২