সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আজ শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এসপিএ বলছে, ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ‌‌‘অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।

অভিযুক্তরা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় হামলার পরিকল্পনা অথবা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্যবস্তু বানানো অথবা হত্যা অথবা দেশে অস্ত্রপাচার করেছিল বলে এসপিএর প্রতিবেদনে জানানো হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। এছাড়া সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।

এসপিএ বলেছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের প্রত্যেকের জন্য সৌদি আরবের আদালতে পৃথক তিনটি পর্যায়ে ১৩ জন বিচারকের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।

বিশ্বে মৃত্যুদণ্ডে কার্যকরের হারে সবার ওপরে রয়েছে তেলসমৃদ্ধ উপসাগরীয় ধনী দেশ সৌদি আরব। শনিবারের এই ঘোষণার মাধ্যমে দেশটিতে একদিনে মৃত্যুদণ্ড কার্যকরের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এর আগে, গত বছর দেশটিতে মোট ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২