সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

নার্সকে মারধর পুলিশের তিন সদস্যকে ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে নার্সকে মারধরের ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম।

সূত্রমতে, নার্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় ট্যুরিস্ট পুলিশ বরিশালের পরিদর্শক বুলবুল আহমেদ, কনস্টেবল মোঃ জাভেদ এবং মোঃ মেহেদীকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।

শেবাচিম সূত্রে জানা গেছে, নগরীর রুপাতলী উকিল বাড়ি সড়কের সামনে বুধবার দিবাগত গভীর রাতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্যুরিস্ট পুলিশের বরিশাল জোনের পরিদর্শক (শহর ও যানবাহন) সালাউদ্দিন মামুন আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে আনা হয়। ভর্তি রেজিস্ট্রির ফি দেওয়ার আগে রোগীকে ডাক্তারের কাছে নেওয়া যাবে না জানালে মামুনের সাথে থাকা পুলিশ সদস্যদের নার্স সাইফুল ইসলামের বাগ্বিতন্ডা হয়।

একপর্যায়ে তারা (পুলিশ সদস্য) জোর করে জরুরি বিভাগের কাউন্টারের ভেতর ঢুকে তাকে (সাইফুল) মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হাসপাতালের নার্সরা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করাসহ জড়িতদের শাস্তির দাবি করেন। এনিয়ে ট্যুরিস্ট পুলিশ, মহানগর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকের হয়। সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে প্রাথমিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভূক্তভোগী অসংখ্য রোগীর স্বজনরা বলেন, প্রতিদিন শেবাচিমে আসা অসংখ্য মুমূর্ষ রোগীদের জীবন সংকটাপন্ন থাকা সত্বেও জরুরি বিভাগের সিস্টেম মেনে হাসপাতালের তৃতীয় কিংবা চতুর্থ তলায় চিকিৎসকদের কাছে পৌঁছতে পৌঁছতে অনেক রোগী মারা যাচ্ছেন।

ভূক্তভোগীরা জরুরি বিভাগের ভোগান্তি থেকে রেহাই পেতে ও চিকিৎসকদের শেবাচিমের নিচ তলায় বসার ব্যবস্থা করে তাৎক্ষনিক চিকিৎসা সেবার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নার্সকে মারধর পুলিশের তিন সদস্যকে ক্লোজড

আপডেট সময় : ০৩:৫৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২