সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সব রেকর্ড ভাঙল গ্যাসের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চলতি বছরে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো গ্যাসের দাম। গত মাসের চেয়ে ১৫১ টাকা বাড়িয়ে চলতি মার্চ মাসের জন্য ১২ কেজির এক সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯১ টাকা।

দাম বৃদ্ধির কারণ হিসেবে ইউক্রেন সংকটকে দায়ী করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

তবে, এই ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবস্থায় দাম বাড়লেও চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।

ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল ৬২ টাকা।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে দাম কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে গত বছর ডিসেম্বরে বেসরকারি খাতে ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রতিটি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২২৮ টাকা।

গত বছর নভেম্বরে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকায় পৌঁছায়।

অবশ্য তার আগে অক্টোবর মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা।

প্রসঙ্গত সৌদি আরামাকো কোম্পানির মূল্য তালিকায় দেখা যায়, গত জুন থেকে লাগাতার বাড়ছে প্রোপেন ও বিউটেনের দাম। সেপ্টেম্বরে প্রতি টন প্রোপেন ও বিউটেন বিক্রি হয়েছে ৬৬৫ ডলারে। অক্টোবরে এসে এক লাফে বেশ খানিকটা বেড়ে যায়।

গত বছর জুন মাসে বিশ্ববাজারে এক টন প্রোপেন বিক্রি হয়েছে ৫৩০ ডলারে আর বিউটেনের দাম ছিল ৫২৫ ডলার। এরপর থেকেই আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকে এলপিজি তৈরিতে অপরিহার্য এই দু’টি কাঁচামালের দাম।

গত বছরে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম এপ্রিলে ছিল ৯৭৫ টাকা, মে মাসে কমে দাঁড়ায় ৯০৬ টাকা, জুনে ৮৪২ টাকা, জুলাইতে ৮৯১ টাকা, আগস্টে ৯৯৩ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ৩৩ টাকা, অক্টোবরে ১ হাজার ২৫৯ টাকা, নভেম্বরে ১ হাজার ৩১৩ টাকা ও ডিসেম্বরে ১ হাজার ২২৮ টাকা।

চলতি বছরে গ্যাসের দাম কমে জানুয়ারি মাসে দাঁড়ায় ১ হাজার ১৭৮ টাকায়। পরে আবার বৃদ্ধি পেয়ে ফেব্রুয়ারিতে গ্যাসের দাম ছিল ১ হাজার ২৪০ টাকা। সর্বশেষ মার্চের শুরুতেই এক লাফে ১৫১ টাকা বৃদ্ধি পেয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩৯১ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সব রেকর্ড ভাঙল গ্যাসের দাম

আপডেট সময় : ০৪:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২